সংবাদ শিরোনাম ::
মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দামুড়হুদায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
অপারেশন শুরু করে তা মাঝপথে স্থগিত রেখে চিকিৎসকের চলে যাওয়ার অভিযোগ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত নিয়ম-নীতির চরম লঙ্ঘনের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৫ জুন মুসলিমা খাতুন নামে এক রোগীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ক্লিনিকটিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অভিযোগ রয়েছে, রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচার শুরু করা হয়। একপর্যায়ে অপারেশন অসমাপ্ত অবস্থায় রেখে সংশ্লিষ্ট চিকিৎসক চলে যান। পরে রোগীকে চুয়াডাঙ্গায় স্থানান্তর করে সেখানে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

এ ঘটনায় রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রয়োজনীয় মানদণ্ড না মানার প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়মের দায়ে অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬