সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সঞ্জীব গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।৫ জুন শুক্রবার রাতে নলছিটি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো: হারুনার রশিদ ও সঙ্গী ফোর্স মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নলছিটি পৌরসভার অন্তর্গত ‘থানা পোল বায়তুস সালাম জামে মসজিদ’ এর সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাকে হাতেহাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৫ পিস হালকা গোলাপী রঙের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৬,৫০০/- (ষোলো হাজার পাঁচশত) টাকা।

আটককৃত আসামী নলছিটি উপজেলার হাসপাতাল মোড় (মদন মোহন মন্দির) এলাকার রবীন্দ্র বিশ্বাসের ছেলে সঞ্জীব বিশ্বাস( ৩৮)।

এ ঘটনায় এসআই (নিঃ) মো: হারুনার রশিদ বাদী হয়ে ধৃত আসামী সঞ্জীব বিশ্বাসের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় নলছিটি থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।
ডিবি পুলিশ আরো বলেন ঝালকাঠি জেলা মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সঞ্জীব গ্রেফতার

আপডেট সময় : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬