২৫ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আবদুল আলিম। সর্বস্তরের জনগণ চাইলে তাদের দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
ইতোমধ্যে প্রার্থিতার বার্তা পৌঁছে দিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক কার্যক্রমে সক্রিয় হয়ে উঠেছেন আবদুল আলিম। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করছেন। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা প্রচার নিয়েও ব্যস্ত সময় পার করছেন।
মোঃ আবদুল আলিম দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মৃত্যু মোতালেব হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ইতিমধ্যেই আবদুল আলিম সরকারি সহায়তায়, তার একান্ত প্রচেষ্টায় নিজ ইউনিয়ন রাকুদিয়ার ৫নং ওয়ার্ডে বেশ কিছু উন্নয়ন মূলক কাজ করছেন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে হাইওয়ে মহাসড়ক থেকে প্যাদা বাড়ি পর্যন্ত কার্পেটিং করন, মাসুম মাঝির বাড়ি হইতে আসাদ মোল্লার বাড়ি পর্যন্ত কার্পেটিং রিপারিং,নতুন হাট স্টেশনেই বীর মুক্তিযোদ্ধা মচুয়া শাহজাহান এর বাড়ি হইতে চৌকিদার বাড়ি পর্যন্ত পাকাকরণ। এছাড়াও তার উদ্যোগে বেশ কিছু রাস্তার উন্নয়ন মূলক কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সুনামের সহিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেহেরগতি ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের মতে, আবদুল আলিম একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং এলাকায় ব্যাপক জনপ্রিয়। অত্যন্ত বিনয়ী ও আন্তরিক আবদুল আলিম জনগণের সমর্থন পেলে নির্বাচনে অংশগ্রহণ করলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে আবদুল আলিম বলেন, দেহেরগতি ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, দল ও এলাকার মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন এবং অতীতের মতো ভবিষ্যতেও সেবার লক্ষে সাধারণ জনগণের পাশে থাকতে চান।