সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ রাকুদিয়া গ্রাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইউনুস হাজির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুটির বয়স দেড় বছর বলে জানা গেছে। সে ইউনুস হাজির মেয়ের ঘরের নাতি। কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে নানা ইউনুস হাজি নাতির মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, ছোট শিশুদের প্রতি সব সময় নজরদারি রাখা জরুরি। সামান্য অসতর্কতায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ রাকুদিয়া গ্রাম

আপডেট সময় : ০৬:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬