সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে ১১ পিছ ইয়াবাসহ শুক্রবার দুপুরে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী শহরের কাটপট্টি এলাকার বাকলাই সড়কের আবুল কালামের ছেলে আওয়াদ আল গিফার (২০)।
ডিবি পুলিশ বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফায়ার সার্ভিস মোড়ে মাদক বিক্রি করতে এক যুবক অবস্থান করছে। এ সময় ওই যুবককে আমরা তল্লাশি করি তল্লাশীর পূর্বেই সে তার পরিহিত থ্রি-কোয়াটার প্যান্টের সামনের ডান পকেট হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ১১(এগারো) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট আসামী নিজ হাতে বাহির করিয়া দেয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।




















