সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ভাঙচুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় জেলার পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্পে এ হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় সংসদ সদস্য মাছুম মোস্তাফাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখার হয় বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় জামায়াত নেতাদের দাবি, মাছুম মোস্তাফা আতকাপাড়া পেট্রোল পাম্পে তেল আনতে গেলে অতর্কিত তার গাড়িটিতে হামলা চালায় বিএনপি’র কয়েকজন নেতাকর্মী। পরে তাকে দীর্ঘসময় অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করেন। ঘটনার পর উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে অভিযোগ করে বলেন, বিএনপি’র কয়েকজন অতর্কিত হামলা করে প্রথমে গাড়িটি ভাঙচুর করে। পরে আমার ওপর আক্রমণ করে। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানালে তারা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।

নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সংসদ সদস্যকে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ভাঙচুর

আপডেট সময় : ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬