সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ জেলে আটক ৯ লাখ টাকার জাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে ঝালকাঠিতে ৬ জেলে আটক এবং ৯ লাখ টাকার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
সোমবার সকালে জেলার রাজাপুর উপজেলায়
নিষিদ্ধকালীন সময় আইন না মেনে মা ইলিশ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ৩ জন জেলের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।আটককৃত জেলেরা হলো বাকেরগঞ্জ থানার রুপার জোড় গ্রামের মহারাজ সিকদারের ছেলে মোঃ মাহফুজ সিকদার,একই গ্রামের চান মিয়ার ছেলে শাহীন আকন ও রাজাপুর উপজেলার উত্তমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ মারুফ হোসেন।

এছাড়া কাঠালিয়া উপজেলায় তিন জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
আটককৃত জেলেরা হলো বেতাগী থানার ঝোপথালী গ্রামের আলম মৃধার ছেলে আরিফ মৃধা একই এলাকার বাদল মৃধার ছেলে সুজন মৃধা , জয়নাল মৃধার ছেলে মিরন মৃধা ।
এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে ৬ জেলে আটক ও ৯ লাখ টাকার জাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান আমাদের ২৪ ঘন্টা চলছে কিছু অসাধু জেলেরা অবৈধভাবে মাছ শিকার করতে এসে আটক হয়েছে ‌। তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬ জেলে আটক ৯ লাখ টাকার জাল জব্দ

আপডেট সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫