সংবাদ শিরোনাম ::
বরিশাল জাপা নেতা হাবুল পুলিশ হেফাজতে ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নে ১৫ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ঘোড়াঘাটে কন্যাশিশুর সুরক্ষা কোথায়? বাল্যবিবাহের ঝুঁকিতে শৈশব, প্রশ্নের মুখে নজরদারি বানারীপাড়ায় ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে রাজমিস্ত্রির মামলা ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উজিরপুরে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের বাড়ি ও মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ কালকিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অবশেষে বিএম কলেজের মেধাবী ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সড়কের গর্ত সংস্কার করলেন ছাত্রনেতা আজিজুল হক। চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে দলীয় মেম্বর প্রার্থী নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণায় বহিস্কার

ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন গ্রাম আদালতের কার্যক্রমে জেলার দ্বিতীয় অবস্থানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে বিশেষ সাফল্যে ২য় অবস্থানে থেকে গৌরব অর্জন করেছে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় বার্ষিক অগ্রগতির মূল্যায়নে এ ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে অন্যতম শীর্ষস্থান অর্জন করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের হাত থেকে সম্মানসূচক ক্রেস্ট গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ও ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। ঘোড়াঘাট উপজেলা জেলার ১৩টি উপজেলার মধ্যে ২য় স্থান এবং ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ ১০৩টি ইউনিয়নের মধ্যে ২য় স্থান লাভ করে এ সম্মান অর্জন করে। অপরদিকে, প্রথম স্থান অর্জন করেছে নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়ন ও তৃতীয় অবস্থানে রয়েছে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়ন পরিষদ।

এ বিষয়ে কথা হলে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, এ অর্জন ঘোড়াঘাট উপজেলা ও সিংড়া ইউনিয়নের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল। বিশেষ করে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটরের নিবিড় তত্ত্বাবধান এই সাফল্য অর্জন হয়েছে।
গ্রাম আদালতের কার্যকর ভূমিকার মাধ্যমে গ্রামীণ জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণে যে অগ্রগতি সাধিত হয়েছে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তার ধারা অব্যাহত থাকবে বলে মনে করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়ন গ্রাম আদালতের কার্যক্রমে জেলার দ্বিতীয় অবস্থানে

আপডেট সময় : ১১:০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫