০৭ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক

সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক

আজকের ক্রাইম ডেক্স
ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা কর্মকর্তা সেজে বিভিন্ন প্রতারণার অভিযোগে নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯ টার দিকে তাকে আটক করে ঠাকুরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে আসেন এলাকাবাসী। নয়ন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী ও পুলিশ সুত্রে জানা গেছে, নয়ন নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা মুলক কাজে লিপ্ত ছিল। এ পরিচয় দিয়ে তিনি একাধিক বিয়ে করেন। এছাড়াও এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিলেন। নিজেকে এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন তিনি।

প্রতারক নয়নের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এলাকার লোকজন তাকে আটক করে মঙ্গলবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও সেনাবাহিনীর অস্থীয় সেনা ক্যাম্পে নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে নয়ন তার অপরাধ স্বীকার করলে রাত সাড়ে ১১টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরোয়ারে আলম খান বলেন, নয়ন নামে এক যুবক সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করছিলেন বলে স্থানীয় তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদঘাটিত হয় তিনি সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে একাধিক বিয়ে এবং মাদকসহ বিভিন্ন অপকর্ম জড়িত ছিলেন। পরে সেনাবাহিনী তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019