সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ জুন) রাতে চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড় থেকে ফেরার পথে চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হঠাৎ করেই রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বহরে থাকা মো. সাহেদ নামের একজন আহত হন।

জানা গেছে, ঘটনার সময় আশপাশে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের হামলার সুযোগ পায়। এর আগেও চৌমুহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হামলার শিকার হয় হান্নান মাসউদের প্রতিনিধিরা। বারবার এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজা ঢাকা পোস্টকে বলেন, বহরে থাকা মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন, সাহেদ, হাসান ও সোহেল। তাদের মধ্যে পেছনে বসা সাহেদ সবচেয়ে বেশি ইটের আঘাতে আহত হন। এ হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দাবি, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা ঢাকা পোস্টকে বলেন, হামলার বিষয়টি আমার জানা নাই অথবা কোনো লিখিত অভিযোগ নাই। হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১

আপডেট সময় : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫