সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) ভোরে সিলেট জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, এনসিপি গতকাল সিলেট নগরের একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুইপক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন লিডিং ইউনিভার্সিটির ছাত্র মাহবুবুর রহমান শান্ত। এই ঘটনায় ভুক্তভোগী আইনি প্রতিকার পাওয়ার জন্য মহানগরীর শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি মো. মনির হোসেন বলেন, শনিবার এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান শান্ত নামের একজন মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে রোববার সকালে আক্তার নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার তিন নম্বর আসামি। আক্তার ছাড়াও মামলায় আরও একাধিক এজাহার নামীয় আসামি রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫