সংবাদ শিরোনাম ::
মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জীবননগরে ছাত্রলীগ সভাপতি দুর্বৃত্তদের ধারালে অস্ত্রে জখম, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ১টায় জীবননগর শাপলা প্লাজার পাশে একটি দোকানে বসে বন্ধুদের সাথে তর্কে জড়ায় জীবননগর পৌরসভার ৭ ওয়ার্ড পোস্ট অফিস পাড়ার কামাল হোসেনের ছেলে পৌর ছাত্র লীগের সভাপতি মিঠু(২৮)। এর ৭/৮ মিনিট মিনিট পর ৪/৬ জন তার উপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় মিঠু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। মিঠুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেছেন চিকিৎসক।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিন জানান, মিঠু নামের একজন রোগী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আসেন। তার বাম হাতের মাংসপেশীতে আঘাত লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গায় রেফার্ড করেছি।
জীবননগর থানার ওসি জাবীদ হাসান জানান, বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে ছাত্রলীগ সভাপতি দুর্বৃত্তদের ধারালে অস্ত্রে জখম, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৬:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪