সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ মসজিদ মার্কেটের বিল্ডিং মারাত্মক ঝুঁকিপূর্ণ !! থানায় জিডি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ মসজিদ মার্কেটের বিল্ডিং মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। মার্কেট ঝুঁকিপূর্ণ থানায় গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সমাজসেবী মো. আব্দুল হান্নান, তিনি হচ্ছেন দত্তরাইল (মিশ্রপাড়া) গ্রামের মরহুম কুদরত আলী ছেলে। গত ১৪ জুন ২০২৪ইং নিজে থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করেন। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ বাজারে অবস্থিত ‘অলি ভবন’ নামীয় বিল্ডিং এর সত্ত্বাধিকারী আব্দুল হান্নান। তার বিল্ডিং এর সংল্গন ঠিক পশ্চিমাংশে ঢাকাদক্ষিণ মসজিদ মার্কেট অবস্থিত। যাহার কোনো প্রকার প্লান ড্রয়িং নেই। যাহার কারণে অল্পদিনের মধ্যেই ঢাকাদক্ষিণ মসজিদ মার্কেট এর বিল্ডিংটি মারাত্মক ঝুঁকির মুখে। ওই বিল্ডিং এর পূর্ব দিকে অলি বিল্ডিং এর সংলগ্নে দেখা যায় যে, ঢালাই এর অংশ বিশেষ ঝড়ে পড়ে রড বের হয়ে গেছে। যাহার দরুন যে কোনো সময় যে কোনো প্রকার মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। অত্র মার্কেট এর দ্বিতীয় তলায় বাসা ও মার্কেট এ বহু লোকজন অবস্থান করছেন উল্লেখ করেন। যদি কখনও বিল্ডিং ধষে পড়ে তাহলে শতশত মানুষের জীবন ধ্বংস হবে। আব্দুল হান্না মসজিদ কমিটিকে লিখিত ভাবে অবহিত করা সত্ত্বেও তাহারা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে আব্দুল হান্নান জানান এমতাবস্থায় বিল্ডিং এ অবস্থানরত সাধারণ মানুষের ভবিষ্যৎ বিবেচনা এবং ঢাকার ‘রানাপ্লাজার’ মর্মান্তিক দুর্ঘটনার কথা চিন্তা করে এবং বিল্ডিং এ অবস্থানরত সাধারণ মানুষের এবং পার্শ্ববর্তী বিল্ডিং এ অবস্থানরত সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তিনি গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ মসজিদ মার্কেটের বিল্ডিং মারাত্মক ঝুঁকিপূর্ণ !! থানায় জিডি

আপডেট সময় : ০৮:২৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪