সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশাল সিটি মেয়রকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবলীগ কর্মী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল সিটি করপোরেশনের (বিসিক) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝড়ের পর নগরে ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম মাসুদ সিকদার। তাঁর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে।

নগরীর বান্দ রোড স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুলল্লাহর অনুসারী। যুবলীগ নেতা দাবি করে সাদিক আবদুল্লাহর ছবি দিয়ে নগরীতে ব্যানার, পোস্টার ফেস্টুন ব্যবহার করে আসছিল মাসুদ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান জানান, বিসিক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে বুধবার রাতে মাসুদ সিকারেরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে বিসিসি জনসংযোগ কর্মকর্তা রুমেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের পর মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন মাসুদ সিকদার। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল সিটি মেয়রকে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবলীগ কর্মী কারাগারে

আপডেট সময় : ০৩:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪