সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: দরগাহে হজরত শাহজালাল (র.)-এর বার্ষিক ওরস উপলক্ষে সিলেটে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্ত আশেকানরা শাহজালালের মাজার প্রাঙ্গণে ছুঁটে যান। এ সময় ভক্তদের পরনে ছিল লাল জামা, মাথায় লালপট্টি।
জোহরের নামাজ শেষে দরগায় বেজে ওঠে বিশেষ এক ধ্বনি (যাকে নাকাড়া বলা হয়। ধ্বনি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শত-শত মানুষের ¯্রােত শহরতলির লাক্কাতুরা চা-বাগান অভিমুখে যাত্রা শুরু করে।
প্রথা অনুযায়ী ভক্তরা লাক্কাতুরা বাগানের নির্দিষ্ট টিলা থেকে কাঠ সংগ্রহ করে আসরের নামাজের পর ফিরে আসেন দরগায়। তাদের সংগৃহীত কাঠ হজরত শাহাজালাল (রহ.)-এর ওরসের শিরনিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
প্রতি বছরের ২৬ শাওয়াল শাহজালাল (রহ.)-এর ভক্তরা এ উৎসব উদযাপন করে। অনেকের কাছে দিনটি সিলেটে ইসলামের বিজয় দিন হিসেবেও খ্যাত।
ইতিহাস থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রায় ৭০০ বছর আগে ২৬ শাওয়াল ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে আসেন। ওই দিনই তিনি জালিম রাজা গৌড়গোবিন্দকে পরাস্ত করে সিলেট বিজয় করেন।
এ জন্য এ দিন টিকে অনেকেই সিলেটে ইসলামের বিজয় দিবস হিসেবেও পালন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪