সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

প্রেমের টানে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে মা’ছেলে ভারতে ফেরত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ভারত থেকে প্রেমের টানে ছেলে বাংলাদেশে আসার পর ছেলেকে ফিরিয়ে নিতে আসে মা,অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ মাস ২১ দিন জেল খেটে মা ছেলে আইনি প্রক্রিয়ায় দর্শনা দিয়ে ফিরে গেল ভারতে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার জেলার দর্শনা আইসিপি চেক‌পোস্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের ২৪ পরগোনা জেলার মথুরা গ্রামের পরান দাসের স্ত্রী শ্রীমতি কাজলি দাস (৪৭) ও ছেলে প্রান কুমার দাস (২৬) নামের দুই ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
পতাকা বৈঠ‌কে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মন মোহন ও গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি ভিটাসি এইচ-সহ উভয় দেশের থানা পুলিশ উপস্থিত ছিলেন।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ আতিকুর রহমান বলেন, ২০২৩ সালের ১ নভেম্বর মা ছেলে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ প‌থে বাংলা‌দে‌শে প্রবেশ করে।পরে বিজিবি তাদের আটক করার পর থানায় হস্তান্তর করে। পরদিন পুলিশ তাদেরকে বিনা পাস‌পো‌র্টে বাংলা‌দে‌শে প্রবেশের দা‌য়ে আদাল‌তের মাধ্যমে ঝিনাইদাহ জেলা কারাগারে পাঠানো হয়। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আদাল‌তের দ‌ণ্ডিত সাজার মেয়াদ শেষ হলে দর্শনা আইসিপি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত কাজলী দাস বলেন, আমার ছেলে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে শর্মিলা নামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ওই মেয়ের সঙ্গে দেখা করতে ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে আসে। আমিও ছেলের সাথে এসে তাদেরকে বিয়ে দিয়ে ১৫দিন থাকার পর ভারতে ফিরে যাবার পথে মহেশপুরে বিজিবির হাতে গ্রেফতার হই।এখন বুঝছি কেউ যেন অবৈধভাবে কোন দেশে না যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রেমের টানে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে মা’ছেলে ভারতে ফেরত

আপডেট সময় : ১০:৪৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪