সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সেলিম সরদারের ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুর রহমান সেলিম সরদার (৬৩) শনিবার (১৬ মার্চ) বিকাল পৌণে ৫টায় কচুয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় ওই ইউনিয়নের কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। মরহুম সেলিম সরদার উপজেলার বাইশারী ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব রত্তন আলী সরদারের ছোট ছেলে এবং একই ইউনিয়নের সাবেক প্রয়াত দুই চেয়ারম্যান আব্দুর রহমান শাহজাহান সরদার ও এস এম হাবিবুর রহমান শাহ আলমের ছোট ভাই। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ উপজেলা ,পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সেলিম সরদারের ইন্তেকাল

আপডেট সময় : ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪