সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সিলেটের গোলাপগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন, সিলেট: চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চাপায় আবুল হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া চাঁদ শ্রীকোণা গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহা সড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে সিলেটগামী বাস বিপরীত থেকে আসা মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আবুল হোসেনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা হারান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি আবুল হোসেন পাঁচ দিনের ছুঁটিতে সিলেটে আসেন। পরবর্তীতে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। রোববার (৩ মার্চ) চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনি মারা গেলেন।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটের গোলাপগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০৫:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪