সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জ ও গৌরনদীতে অভিযানে ৪৩ মন জাটকা জব্দ ৪ জনকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলা মৎস্য দপ্তর এবং র‍্যাব ৮ এর যৌথ অভিযানে ৮ টি চর ঘেরা জাল, ৪৩ মন জাটকা জব্দ ও জাটকা পরিবহনের দায়ে ৪ জন কে আটক করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারী সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়তে অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়েছে বলে জানান বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

জব্দ কৃত ৮ টি চরঘেরা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
জব্দ কৃত জাটকা বাবুগঞ্জ, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কয়েকটি এতিমখানা এবং বেবী হোমসহ গরীব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দ জাটকা বিভিন্ন বাজারে বিক্রির উদ্দেশ্যে গাড়িতে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাটকা গুলো জব্দ করা হয়। পরে জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এছাড়াও আটক ব্যাক্তিদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য ও মৎস্য রক্ষা সরক্ষন আইন ১৯৫০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ খান।
র‍্যাব ৮ বরিশাল এর যৌথ অভিযানে নেতৃত্ব দেন ডিএডি ইন্সপেক্টর কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জ ও গৌরনদীতে অভিযানে ৪৩ মন জাটকা জব্দ ৪ জনকে জরিমানা

আপডেট সময় : ০৫:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪