সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় কুকুর ধাক্কায় চলন্ত মটরসাইকেল চালকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় চলন্ত মটরসাইকেলের সাথে কুকুরের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে লেগে মটরসাইকেল চালকের করুন মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনি পাড়ার আব্দুল হালিমের ছেলে আলামিন(২৪) মটরসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের যুব উন্নয়নের সামনে চলন্ত গাড়ির সামনে একটি কুকুর চলে এসে ধাক্কা মারে। এ সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা মারলে মাটিতে লুঠিয়ে পড়ে ও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন থাকার এক ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: শাপলা খাতুন বলেন, গুরুতর আহত অবস্থায় আলামিন নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছিলাম। এর ঘণ্টাখানেক পরেই তার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। তার লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রেখে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় কুকুর ধাক্কায় চলন্ত মটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট সময় : ০১:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪