সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দর্শনার আবু আফজাল সালেহের দুটি বই একুশে বইমেলায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার আবু আফজাল সালেহের দুটি বই এবার একুশে বইমেলায় পাওয়া যাবে।
দর্শনা থানার সীমান্তবর্তী মদনা গ্রামে জন্ম গ্রহন কারী কবি ও প্রাবন্ধিক আবু আফজাল সালেহের দুটি বই অমর একুশে বইমেলায় পাওয়া যাবে। পর্যটন ও বিভিন্ন বিষয় নিয়ে ‘জল পাথরে বন পাহাড়ে’ নামে কবিতার বইটি প্রকাশিত হয়েছে প্রিয় বাংলা প্রকাশনী থেকে। বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রকৃতি, প্রতিবেশ ও জীবন নিয়ে কবিতাগুলো লেখা।
সিলেটের কৈরব প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে প্রবন্ধের বই ‘কাব্যশৈলীর কতিপয় দিগন্ত’। বইটিতে কবিতার বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করা হয়েছে। ছন্দ থেকে রস, কাঠামো থেকে চিত্রকল্প, তূলনামূলক কবিতার আলোচনা থেকে কবিতা উন্নত করার উপায়, পাঠক ও কবির দায় ইত্যাদি বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে।
বইমেলার শুরু থেকেই বই দুটি নির্ধারিত স্টলে পাওয়া যাবে বলে আশা করছেন লেখক আবু আফজাল সালেহ। ‘জল পাথরে বন পাহাড়ে’ কবিতার বইটি লেখকের চতুর্থ কবিতার বই। ‘কাব্যশৈলীর কতিপয় দিগন্ত’ বইটি লেখকের প্রথম প্রবন্ধের বই। সব মিলিয়ে ৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। তিনি বলেন, বইগুলো পাঠকের ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার আবু আফজাল সালেহের দুটি বই একুশে বইমেলায়

আপডেট সময় : ০৯:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪