সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে কেএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।

আজ ১৬ জানুয়ারি ২০২৪ খ্রিঃ, ০২ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, মঙ্গবার সকাল ১০:৪০ ঘটিকার সময় খুলনা মহানগরীর সদর থানা এলাকায় অবস্থিত নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে খুলনা মহানগরীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং ফুটপথ অবৈধ দখলমুক্ত করার জন্য করণীয় নির্ধারণে কেএমপি’র ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় সভার আয়োজন করা হয়।

উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব জনাব তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা।

সমন্বয় সভায় শুরুতে খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব জনাব তালুকদার আব্দুল খালেক বক্তব্যে প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মহোদয় বলেন, খুলনা মহানগরীকে একটি যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং ফুটপথ অবৈধ দখলমুক্ত, বসবাসযোগ্য স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমাদের কেএমপি’র ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই শহরটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এটা আমার নির্বাচনী ইশতেহার ও ছিল। এটা আমাদের সকলের দয়িত্ব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করে করেন। তিনি প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং খুলনা সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র আলহাজ্ব জনাব তালুকদার আব্দুল খালেক মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, খুলনা মহানগরীর যানজট নিরসন, ফুটপথ অবৈধ দখলমুক্ত এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করার জন্য খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা অনুযায়ী একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেসিসি কর্তৃক মহানগরীতে চলাচলকারী ইজিবাইকে লাইসেন্স প্রদানে মাঠ পর্যায়ে একটা নিরীক্ষার আলোকে কিউআর কোড ব্যবহার করে লাইসেন্স প্রদানের উদ্যোগকে সাধুবাদ জানান। খুলনা সিটি কর্পোরেশনের তালিকাভূক্ত লাইসেন্স ছাড়া অবৈধ ইজিবাইক ও ব্যাটারী চালিত রিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।

পুলিশ কমিশনার মহোদয় খুলনা মহানগরী এলাকায় মাদক ব্যবসায়ী এবং ভূমি দস্যুদের দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ও ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা এবং কেসিসির প্রধান নির্বাহী-সহ খুলনা মেট্রোপলিটন পুলিশ ও কেসিসির বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে কেএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪