সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংর্ঘষে ট্রলার ডুবিতে নিখোঁজ দুইজনের মধ্যে রণজিৎ হালদার রঞ্জনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজের প্রায় ৬৬ ঘন্টা পরে সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকায় জেলের জালে জড়ানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখনো নিখোঁজ রয়েছেন লিঙ্কন হালদার (৩৫)। প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর শুক্রবার রাত ১১ টার দিকে বানারীপাড়া ফেরীঘাটে বিদেশগামী ভাই শিশির হালদারকে এগিয়ে দিয়ে মাছ শিকারের ছোট আকারের ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে তার বড় ভাই সুজন হালদার, চাচাতো ভাই রণজিৎ হালদার রঞ্জন ও লিঙ্কন হালদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী খালি ট্রলারের সঙ্গে তাদের ট্রলারের সংর্ঘষ হয়। এতে তাদের ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় সুজন হালদার তীরে উঠতে পারলেও দুই চাচাতো ভাই রঞ্জন ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। গত দুদিন ধরে অনুসন্ধান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের কোন খোঁজ পাননি। এছাড়া স্বজনরাও ট্রলার নিয়ে মাইকিংসহ নদীর বিভিন্ন এলাকায় তাদের খোঁজ করেও হদিস পাননি। এদিকে রণজিৎ হালদার রঞ্জনের লাশ উদ্ধারের পরে নদীর তীরে তার স্বজনদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দুই পরিবারে চলছে শোকের মাতম। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান,লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩