ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের ওপারে অনুপ্রবেশ কালে বিএসএফের গুলিতে দু বাংলাদেশীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার বাড়াদী সীমান্তে শনিবার রাতে বিএসএফের গুলিতে দু বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

শনিবার মাঝরাতে ভারতে অনুপ্রবেশের উদ্যেশ্যে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজিদুল হক (২৬) ও একই পাড়ার মোঃ শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (২৮) পাশের গ্রাম বাড়াদী সীমান্তের দিকে যায়।যাওয়ার আগে রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন প্রতিবেশীকে বলে আমরা বাড়াদি সীমান্তের দিকে যাচ্ছি। মাঝ রাতে এলাকাবাসী কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। ধারনা করা হচ্ছে ওই সময় অনুপ্রবেশ কালে তাদেরকে গুলি করা হয়।রবিবার সকালে বিজিবি ওই দুই বাংলাদেশির নিহতের খবর তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়।
পারকৃষ্ণপুর-মদনা ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান বলেন, ‌‘আমার ওয়ার্ডের সাজিদুল ও মঈনউদ্দিন রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যায়। সেখানে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তাদের মৃত্যু হয়।
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছে বলে জেনেছি। লাশ সেখানেই আছে। পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম জানান,মাঝরাতে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছি।তবে এখনও পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।তবে লাশ ফেরত নিতে পরিবারের লোকজন স্থানীয় বাড়াদি বিজিবি ক্যাম্পে লিখিত জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের ওপারে অনুপ্রবেশ কালে বিএসএফের গুলিতে দু বাংলাদেশীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩