সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

চুয়াডাঙ্গার জামাই ফার্মেসি ব্যবসায়ী যশোরের ছেলে অর্ধকোটি টাকা নিয়ে পরিবারসহ পালিয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জামাই ফার্মেসি ব্যবসায়ী যশোরের ছেলে কোটি টাকা নিয়ে পরিবারসহ পালিয়ে গেছে।
মঙ্গলবার আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, থানায় কয়েকজন ভুক্তভোগী সুজা উদ্দিন নামে (৪৫)এক ব্যাক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা জানিয়েছেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হতে ব্যবসায় বিনিয়োগের কথা বলে বি‌ভিন্ন এনজিও, ব্যবসায়ী, ওষুধ কোম্পানি ও সাধারণ মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পরিবারসহ উধাও হয়ে গেছেন এক ফার্মেসি ব্যবসায়ী।
আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউপির বাদেমাজু গ্রামের শ্বশুর আব্দুল মান্নানের বাড়িতে বিয়ের কয়েক মাস পর হতেই বসবাস করতেন জামাই যশোর সদর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আছির আলীর ছেলে সুজা উদ্দিন। ভুক্তভোগীরা জানান, টাকা নিয়ে উধাও ব্যবসায়ী মিষ্টভা‌ষি মো. সুজা উদ্দীন পৌর এলাকার হাইরোডে দীর্ঘ ৪ বছর ধরে ওষুধ ফার্মেসির ব্যবসা করতেন। তার উত্তম ব্যবহার আর মি‌ষ্টভাষার সুবাদে এলাকায় মানুষের সঙ্গে খুব দ্রুত সুসম্পর্ক গড়ে উঠে। আর এ সুসম্পর্কের ফায়দা নিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে বেশি টাকা লাভ দেওয়ার লোভ দেখিয়ে টাকা নিতেন। তিনি স্থানীয় লোকজনকে ব্যবসায় বিনিয়োগ করে টাকা আয় করে কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দেন।
অভিযোগকারীদের মধ্যে ১৪ টি ওষুধ কোম্পানির ২৫ লাখ টাকা, ব্র্যাক এনজিওর ৭ লাখ টাকা, একতা ডেইলি সমিতির ২৭ লাখ টাকা, ফোর স্টার সমিতির ৭ লাখ টাকা, প্রতিবেশী কসমেটিকস ব্যবসায়ীর ৪ লাখ টাকা, মোবাইল ব্যবসায়ীর ১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
অভিযোগকারীরা ছাড়াও আরো অনেকে রয়েছেন যাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন ফার্মেসি ব্যবসায়ী মো. সুজা উদ্দিন। ভুক্তভোগীসহ এলাকাবাসীর ধারণা সুজা উদ্দীন প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, সুজা উদ্দিনকে বিশ্বাস করে আমার টাকা দিয়েছিলাম। তিনি আমার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। আমি এখন নিঃস্ব। আমাকে রাস্তার ফকির বানিয়ে চলে গেছে। ইবনে সিনা ফার্মার (এমআর) আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ীক সূত্রে কোম্পানির প্রায় ৭ লাখ টাকা বাকি দেওয়া হয়েছে। গত ১৪ নভেম্বর মঙ্গলবার রাতের আঁধারে তিনি পরিবার নিয়ে উধাও হয়ে যান। তিনি আরো বলেন, ১৪ টি ওষুধ কোম্পানি তার কাছে প্রায় ২৫ লাখ টাকা পাবেন। ওসি বিপ্লব কুমার নাথ আরও বলেন,অভিযোগ পাবার পর পুলিশের কয়েকটি টিম পলাতক সুজা উদ্দিনকে আটকের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার জামাই ফার্মেসি ব্যবসায়ী যশোরের ছেলে অর্ধকোটি টাকা নিয়ে পরিবারসহ পালিয়েছে

আপডেট সময় : ০৮:৩৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩