০৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
দামুড়হুদায় আখচাষীদের আখরোপন ও পরিচর্যায় কেরুজ এমডি

দামুড়হুদায় আখচাষীদের আখরোপন ও পরিচর্যায় কেরুজ এমডি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় চাষীর আখরোপন ও আখের মাঠ পরিস্কার পরিচর্যায় মাঠে স্বশরীরে উপস্থিত হয়ে চাষীকে উৎসাহিত করলেন কেরুজ এমডি মোহাম্মদ মোশারফ হোসেন।
শুক্রবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির মিলসগেট (পশ্চিম) সাবজোনের৩৭ নং ইউনিটের দামুড়হুদার কামারপাড়া গ্রামের মাঠে আখচাষী আমজাদ হোসেনের ০.৬৬ একর জমিতে সঠিক ভাবে আখরোপন ও আখের মাঠ পরিস্কার পরিচ্ছন্নতার দিকনির্দেশনা দিতে উপস্থিত ছিলেন কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লি.এর ব‍্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। এসময় এলাকার অন্যান্য চাষীরা ও উৎসাহিত হয়।কেরুজ ব‍্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আখের মাঠ সঠিক ভাবে পরিচর্যা করবেন,ফলন বেশী পাবেন, আপনারাই লাভবান হবেন।তাছাড়া বর্তমান সরকার আখের মূল্য বৃদ্ধি করেছে।সরকার চিনি শিল্পের উপর আলাদা নজর দেবার ফলে চাষীরা আগের তুলনায় আখচাষে বেশী এগিয়ে আসছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাব‍‍্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া,ব‍্যবস্থাপক(সম্প্র.) মো.মাহবুবুর রহমান,সাবজোন প্রধান মো.মোজতাহিদুল ইসলাম সংশ্লিষ্ট সিডিএ কাজী সাহেবুর রহমান ও ৩৬ নং ইউনিটের সিডিএ মো.মিজানুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019