সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাবুগঞ্জে ১৯৯০ পিচ ইয়াবাসহ আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ১৯৯০ পিচ ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য ও তার সহযোগীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার একটি টিম। ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাস স্টান্ড থেকে তাদের আটক করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত আসাদুজ্জামান আসাদ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়েনের মাটিভাঙ্গা গ্রামের মজিদ মিয়ার ছেলে। তিনি বরিশাল জেলা পুলিশের একজন সদস্য ছিলেন। সাম্প্রতিক তিনি মাদক মামলায় চাকুরীচ্যুত হয়েছেন । আটককৃত মাসুম (৪০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক এনায়েত হোসেন স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে রহমতপুর বাস স্টান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুজনের বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ১৯৯০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছি। তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক ইশতিয়াক বাদী হয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ১৯৯০ পিচ ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৩:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩