সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

গলায় বক্স জুলিয়ে হাটে বাজারে পান বিক্রি করে সংসার চলে মিলনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :প্রতিদিন সকালে পানের বাক্স গলায় ঝুলিয়ে বাড়ি থেকে বের হন মিলন তালুকদার (৪০)। আর সারাদিন বাক্স নিয়ে ছোটেন উপজেলার বিভিন্ন হাটে বাজারে। কারণ পান বিক্রির টাকায় চলে তার সংসার ও ছেলের পড়াশোনার খরচ ।

মিলন তালুকদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তার সংসার।

সোমবার (৬ নভেম্বর) সকালে নলছিটি লঞ্চঘাট বাজারে কথা হয় মিলন তালুকদারের সাথে। তিনি বলেন, চারবছর ধরে পান বিক্রির টাকায় আমার সংসার চলে। প্রতিদিন সাড়ে ৪ শত টাকার পান ও ৭০ টাকার জর্দা , কাঁচা-শুকনো সুপারি ও চুন নিয়ে বাড়ি থেকে বের হই।আমি জাফরানি, ঢাকা, হেনাপাতি,হাকিমপূরী ও মিষ্টি এসব জর্দা দিয়ে ৫ টাকাতেই পান বিক্রি করি।এতে আমার সামান্য লাভ থাকে।এ থেকে কোনদিন ৩০০ টাকা আবার কোনদিন ৪০০ টাকা আয় হয়।

তিনি আরও বলেন, আমার বড় ছেলেটা ঢাকা একটি ওয়ার্কশপে পেটে ভাতে কাজ করে। মেজো ছেলেটা মাদরাসায় পড়াতে চাই। কিন্তু সামান্য আয়ে তা পারছি না। আর ছোট ছেলেটা একেবারেই ছোট। আমার সামান্য আয় হলেও আমার কাছে ভালো লাগে যে আমি হালাল রোজগার করি।

শহরের ব্যবসায়ী কামরুল হাসান বলেন,নলছিটিতে সপ্তাহে রোববার ও বুধবার এই দুইদিন হাট বসে। আর হাটের দিনে মিলন ভাইকে পান বিক্রি করতে দেখি।তার পান বিক্রি করে যা আয় হয় তা দিয়ে বাজার করে বাড়ি ফিরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গলায় বক্স জুলিয়ে হাটে বাজারে পান বিক্রি করে সংসার চলে মিলনের

আপডেট সময় : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩