সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে কমিউনিটি পুলিশ ডে ২০২৩ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ নভেম্বর শনিবার ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন করা হয়।

পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উপলক্ষে জেলা পুলিশ, ঝালকাঠির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ঝালকাঠির প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

অতঃপর পুলিশ লাইন্স ড্রিলশেড-এ পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ মান্নান রসুল, বিজ্ঞ পিপি ও সভাপতি, কমিউনিটি পুলিশিং ফোরাম, ঝালকাঠি এবং নুরুল আমিন খান সুরুজ, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরাম, ঝালকাঠি ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম।
উক্ত আলোচনা সভায় পুলিশ সুপার সাধারণ জনগণ ও পুলিশের সমন্বয়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারকরণের মাধ্যমে সমাজের অপরাধ দমন, বাল্যবিবাহ রোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুর প্রতি নির্যাতন রোধ, ধর্ষক ও ইভটিজার-কে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ-সময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ সদস্য এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তার হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) , শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) , মোঃ মহিতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ মাসুদ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রাজাপুর সার্কেল এবং কমিউনিটি পুলিশিং ইউনিট, ঝালকাঠিসহ জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সুধী সমাজ।

উক্ত আয়োজনে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে কমিউনিটি পুলিশ ডে ২০২৩ পালিত

আপডেট সময় : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩