সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

আগৈলঝাড়ায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

দেশব্যাপি বিএনপি’র ডাকা হরতাল ও অবরোধের নামে গাড়িতে অগ্নিসংযোগ, নৈরাজ্যর প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশ সভা থেকে ফেরার পথে দলীয় নেতা-কর্মীদের উপর বিএনপির নেতা কর্মীদের বোমা হামলা। ঘটনাস্থল থেকে দুটি ককটেল বোমা, লাঠিসোটা ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বাদী হয়ে বিএনপির অর্ধশতাধিক নেতা কর্মীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছে।থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম থানায় দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান- বিএনপির ডাকা হরতাল ও অবোরোধের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট পশ্চিমপাড় বন্দরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আওয়ামী লীগের সমাবেশ শেষে নেতা কর্মীরা উপজেলা সদরে ফেরার পথে পয়সারহাট ব্রীজের পূর্বপাড়ে পৌঁছলে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ¦ালিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনগনের চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্যেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বোমা নিক্ষেপ করে। বোমা বিস্ফোরনের শব্দে আওয়ামী লীগের নেতা-কর্মী ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। ঘটনা আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জকে জানালে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জর্দ্দার কৌটার অ-বিস্ফোরিত দুটি বোমা, লোহার রড ও লাঠিসোঠা উদ্ধার করি। এ ঘটানায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের করেন, মামলা নং-৪(৩.১১.২৩)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন মন্ডল জানান- হামলায় ব্যবহৃত লোহার রড, লাঠিসোটা উদ্ধার করা হয়েছে, আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে চেষ্টা অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় মামলা দায়ের

আপডেট সময় : ০৫:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩