সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিয়ে বাড়িতে হামলায় নিহত, নিহতর ঘটনায় আগৈলঝাড়ায় মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলার ঘটনায় কনের চাচা নিহতর ঘটনায় নিহতর স্ত্রীর ১নবেম্বর বুধবার মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম এজাহোরের বরাত দিয়ে জানান- উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড়- চেংগুটিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম সরদার গত ২৭ অক্টোবর তার ভাতিজির বিয়ের আয়োজন করে। বিয়ের অনুষ্ঠান শেষে বিকেলে বর ও কন্যাকে বিদায় দেয়ার সময় কনের মামা হৃদয়ের সাথে বরের কথার কাটাকাটি হয়। এসময় কনের মামা হৃদয় বরকে সজোরে থাপ্পর মারে। বরকে থাপ্পর মারা নিয়ে ঘটনাস্থলে বিশৃংখলার সৃষ্টি হলে একই বাড়ির হালিম সিকদার ও কনের চাচা সেলিম সরদার হৃদয় সরদারকে থামানোর চেস্টা করেন।এ সময় কনের মামা হৃদয় ও তার সাঙ্গপাঙ্গদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা সেন্টারিং এর কাঠ দিয়ে হৃদয় সেলিম সরদারের উপর হামলা চালায়। হামলায় সেলিম সরদার গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসকগন গুরুতর আহত সেলিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশালে গুরুতর আহত সেলিমের চিকিৎসার উন্নতি না হওয়ায় ঢাকায় প্রেরণ করলে পরদিন ২৮অক্টোবর ভোরে সেলিমকে ঢাকার টিজি মাল্টি স্পেশালিষ্ট হাসপাতাল এ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারে নিলে সেখানের চিকিৎসকেরা সেলিম সরদারকে (৩৫) মৃত ঘোষণা করেন।নিহত সেলিম সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে হৃদয় ও তার লোকজনের হামলায় তার স্বামীর ঘটনায় মঙ্গলবার রাতে হৃদয়কে প্রধান আসামী করে পাঁচ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নং-১(১.১১.২৩)। পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজাহারুল ইসলাম বলেন- মামলা দায়েরের পরে আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ে বাড়িতে হামলায় নিহত, নিহতর ঘটনায় আগৈলঝাড়ায় মামলা দায়ের

আপডেট সময় : ১২:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩