সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

নলছিটিতে এলজিইডি প্রকৌশলীর ঘুষের ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) দায়িত্বরত প্রকৌশলী ইকবাল কবিরের ঘুষ গ্রহনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

নিজ কার্যালয়ে (সরকারী দফতর) বসে ঘুষের নগদ অর্থ গ্রহন করছেন এই কর্মকর্তা এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে । ৪৪ সেকেন্ডের ঐ ভিডিও চিত্রে দেখা গেছে, নিজ দফতরের চেয়ারে বসে থাকা প্রকৌশলী ইকবাল কবিরকে অপর পাশ থেকে কিছু টাকা দিচ্ছে। টাকাটা টেবিলে রাখার কিছুক্ষণের মধ্যে হাতে নিয়ে পকেটে রেখে দেন ইকবাল কবির।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ছড়িয়ে পরলে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর গনমাধ্যম কর্মীরা ইকবাল কবিরকে মুঠো ফোনে কল দিলে তিনি ঘটনার ব্যখ্যা না দিয়ে ক্ষেপে গিয়ে বলেন টাকা নিয়েছি, কিন্তু ওটা কিসের টাকা তার কোনো প্রমান নেই। পরবর্তীতে ইকবাল কবিরের ইমো এবং হোয়ার্টস অ্যাপে ক্ষুদে বার্তা পাঠালে তিনি নিরব থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে এলজিইডি প্রকৌশলীর ঘুষের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৩:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩