সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

নলছিটিতে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন সহ ট্রাক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ট্রাকভর্তি অবৈধ পলিথিন আটক করেছে পুলিশ। বুধবার(১৮অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার বরিশাল কুয়াকাটা সড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে ট্রাকভর্তি ১৬০বস্তা পলিথিন আটক করে নলছিটি থানা পুলিশ।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় কুয়াকাটাগামী একটি ট্রাক আটক করলে ট্রাকের ভিতর অবৈধ পলিথিন পাওয়া যায়। এসময় ড্রাইভারসহ দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার(১৯অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক দুজনকে ৫০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩মাসের জেল প্রদান করা হয়েছে। এসময় জব্দকৃত পলিথিন বরিশাল পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেণ, বরিশাল বিভাগ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, নলছিটি থানার এসআই সহিদুল ইসলাম ও এসআই আবদুল আউয়াল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.নজরুল ইসলাম বলেণ,পরিবেশ সংরক্ষন আইন অনুযায়ী তাদের এ অর্থদন্ড অনাদায়ে জেল দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, যশোরের বেনাপোল এলাকার মো.ইসমাইল হাওলাদারের ছেলে মো.শাওন(২৩) ও আবদুল ছামাদের ছেলে মো.উজ্জল হোসেন(২৫)। জব্দকৃত পলিথিনের পরিমান আনুমানিক সাড়ে চার টন হবে বলে জানিয়েছে তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে বিপুল পরিমাণে অবৈধ পলিথিন সহ ট্রাক আটক

আপডেট সময় : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩