সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আদালত মাদক মামলায় ১ নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মাসুদ আলী আসামি সদর উপজেলার হাতিকাটা গ্রামের সুরুজ আলীর স্ত্রী ফাতেমা(৩৫)র উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ফাতেমা খাতুন
মামলার নথি বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ২৫ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সদর উপজেলার হাতিকাটা গ্রামে এক অভিযান চালিয়ে আসামি ফাতেমা খাতুনের বসতবাড়ির একটি কক্ষ থেকে চালের ড্রামের মধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগে কাগজের কার্টুনের মধ্যে থেকে ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা মূল্যের ৫০৬ টি অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার করেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ-আল -মামুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ তদন্ত শেষে ফাতেমা খাতুন ও তার স্বামী সুরুজ আলীকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ফাতেমা খাতুনকে দোষী সাব্যস্ত করে আদালতের বিচারক উপরোক্ত রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি গিয়াস উদ্দিন জানান, চার্জ গঠনের সময় মামলা থেকে সুরুজ আলীকে অব্যাহতি দেওয়া হয়। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ১ নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩