সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ১৬ অক্টোবর সোমবার সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা যুব প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মোতাহার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন এবং সিনিয়র ইনস্ট্রক্টর (পশুপালন) সৈয়দা আফরোজা সুলতানা। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উচ্চমান সহকারী মোঃ জাকির হোসেন। নারী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ণ প্রকল্প, স্মার্ট বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, জ্বালানী সাশ্রয়, কোনো জমি অনাবাদী না রাখা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব প্রতিরোধ, জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, তথ্য অধিকার আইন ২০০৯ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড়শতাধিক নারী এবং কিছু সংখ্যক পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩