সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বানারীপাড়া ৫৮ দুর্গা মন্দিরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ১৫ অক্টোবর রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসানের সঞ্চালনায় এছাড়াও অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি পৌর শহরসহ উপজেলার ৮ ইউনিয়নের ৫৮টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন। একই অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের ব্যক্তিগত অনুদানের অর্থও প্রদান করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়া ৫৮ দুর্গা মন্দিরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান

আপডেট সময় : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩