সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

বরিশালে দুর্গাপূজায় অধিক ঝুঁকিপূর্ণ ৩৬ পূজা মন্ডপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে সমন্বয় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। মহানগর ও সদর উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় পূজা উদযাপন নিয়ে বিষদ আলোচনা হয়। বরিশাল মেট্রোপলিটন এলাকায় এবার চারটি পূজা মন্ডপ বেরে ৮৭টি হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ ৩৬টি ও ঝুঁকিপূর্ন ৩৭টি।

সভায় পুলিশ কমিশনার জানান, চারটি পূজা মন্ডপে বিরোধ রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বিসর্জন দিতে হবে, আতশবাজি নিষিদ্ধ, আনসার থাকবে মন্দির ভেদে ৪, ৬ ও ৮ জন, সিসি ক্যামেরা আছে ৪৯টি পূজা মন্ডপে এবং যে পূজা মন্ডপগুলোর সিসি ক্যামেরা স্থাপনের সামর্থ্য নেই তাদের সহায়তা করবে পুলিশ। এবারের পূজায় সর্বজনীন ৭৮ ও ব্যক্তিগত ৯টি মন্ডপে স্বেচ্ছাসেবক থাকবে ৮৪১ জন। এছাড়া পূজা মন্ডপ কেন্দ্রীক সম্প্রীতি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। সামনে নির্বাচন থাকায় সবাইকে সতর্ক হয়ে পূজা উদযাপনের জন্য আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে দুর্গাপূজায় অধিক ঝুঁকিপূর্ণ ৩৬ পূজা মন্ডপ

আপডেট সময় : ১০:১৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩