সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ছাপা কাগজে খাবার পরিবেশন বন্ধের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
খবরের কাগজ, ছাপা কাগজ বা যে কোনো লিখিত কাগজে খাদ্য পরিবেশন বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

কাগজে খাদ্য পরিবেশনকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, এটি নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সেজন্য খাদ্য পরিবেশনে পরিষ্কার ও নিরাপদ ফুডগ্রেড পাত্র ব্যবহারেরও নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, হোটেল-রেস্তোরাঁ ও পথখাবার ব্যবসায়ীসহ অনেক খাদ্য ব্যবসায়ী খবরের কাগজ, ছাপা কাগজ বা লিখিত কাগজের মাধ্যমে ঝালমুড়ি, ফুচকা, সমুচা, রোল, সিঙারা, পেঁয়াজু, জিলাপি, পরোটা ইত্যাদি পরিবেশন করছেন। যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খবরের কাগজ ছাপা কাগজ বা লিখিত কাগজ এ ব্যবহৃত কালিতে ক্ষতিকর রং, পিগমেন্ট ও প্রিজারভেটিভস থাকে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এছাড়া পুরনো কাগজে রোগসৃষ্টিকারী অণুজীবও থাকে। খবরের কাগজ, ছাপা কাগজ বা লিখিত কাগজের ঠোঙায় বা সেসব কাগজে মোড়ানো খাদ্য নিয়মিত খেলে মানবদেহে ক্যানসার, হৃদরোগ ও কিডনি রোগসহ নানাবিধ রোগের সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় হোটেল-রেস্তোরাঁ ও পথখাবার ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে খাদ্য স্পর্শক প্রবিধানমালা, ২০১৯ অনুসরণ করে পরিষ্কার ও নিরাপদ ফুডগ্রেড পাত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাপা কাগজে খাবার পরিবেশন বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৮:৩৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২