সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

খোলা ট্রাকে আর পণ্য বিক্রি করবে না টিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উন্মুক্ত ট্রাকসেল। এখন থেকে ভর্তুকিমূল্যে শুধু ফ্যামিলি কার্ডধারীরা পাবেন পণ্য। আগামী মাস থেকে এক কোটি পরিবার এ সুবিধা পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

দেশে তেল নিয়ে তেলেসমাতির মধ্যে সাধারণ মানুষের ভরসা ছিল টিসিবির স্বল্পমূল্যের তেল। ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেছে নিম্ন আয়ের মানুষ।

সাধারণ মানুষের চাহিদা ও ভোজ্যতেলের উচ্চমূল্যের প্রেক্ষাপটে সোমবার (১৬ মে) থেকে সারা দেশে ১১০ টাকা লিটারে সয়াবিন ও অন্যান্য পণ্য বিক্রির ঘোষণা দেয় টিসিবি। তবে গত রাতে হঠাৎ করে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

এ ব্যাপারে টিসিবি থেকে জানানো হয়, এ মাসে সব ফ্যামিলি কার্ডধারীর কাছে পণ্য পৌঁছানো সম্ভব হবে না বলে আপাতত পণ্য বিক্রি বন্ধ রেখেছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

তবে টিসিবি দাবি করছে, পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে তাদের কাছে। সরকার ট্রাকসেলে নয়, পণ্য দিতে চায় ফ্যামিলি কার্ডে। ঢাকার দুই সিটি করপোরেশন ও বরিশাল সিটিতে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে আবারও সারা দেশে পণ্য বিক্রি কার্যক্রম চালু হবে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, এখন থেকে খোলা ট্রাকে নয়, টিসিবির নির্ধারিত ডিলারদের দোকান থেকে কার্ডধারীরা পণ্য কিনতে পারবেন।

এ ব্যাপারে সোমবার (১৬ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, জুন মাস থেকে টিসিবি তাদের পণ্য বিক্রি কার্যক্রম শুরু করবে।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা ও প্রকৃত সুবিধাভোগীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছানোর লক্ষ্যে সরকার নীতিগতভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল, চিনি) বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঢাকা (উত্তর ও দক্ষিণ) ও বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

তবে জুনে বিক্রি শুরুর আগে সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকার পরিবর্তে নতুন দর নির্ধারণের আভাস দিয়েছে টিসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খোলা ট্রাকে আর পণ্য বিক্রি করবে না টিসিবি

আপডেট সময় : ১০:৩৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২