সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মডার্নার টিকায় দূষণ, ব্যবহার না করার সিদ্ধান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বেশ কয়েকটি শিশিতে দূষণ পাওয়ায় ১৬ লাখ ৩০ হাজার মডার্নার টিকা বাতিল ঘোষণা করেছে জাপান। দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাকেদা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা এমন খবর দিয়েছে।
জাপানে মডার্নার টিকা বিতরণের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বৃহস্পতিবার (২৬ আগস্ট) জানিয়েছে, এখনো খোলা হয়নি এমন শিশিতে বিদেশি বস্তু পাওয়ার খবর দিয়েছে বেশ কয়েকটি টিকা কেন্দ্র।

এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শের পর বৃহস্পতিবার থেকে পুরো তিনটি ব্যাচের টিকা ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মডার্নাকে এই তথ্য জানিয়ে আরও গবেষণার আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে মডার্নার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কী ধরনের দূষণ পাওয়া গেছে, তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তাকেদা। কিন্তু বলেছে, আক্রান্ত ডোজ থেকে কোনো স্বাস্থ্য ঝুঁকির খবর আসেনি।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতু বলেন, তিনটি ব্যাচের একটির শিশিতে দূষণ পাওয়া গেছে। কিন্তু পূর্বসতর্কতা অনুসরণ করতে গিয়ে বাকি দুটি ব্যাচের টিকাও ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

তিনি বলেন, বিদেশি বস্তু থেকে আমরা কোনো স্বাস্থ্য সমস্যার খবর পাইনি। তবে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে চিকিৎসকের সঙ্গে আলাপ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনটি ব্যাচের টিকাই একই সময়ে জাপানে উৎপাদন করা হয়েছে। জাপানের মধ্যাঞ্চলে আটটি টিকা কেন্দ্রের ৩৯টি খোলা হয়নি এমন শিশিতে দূষণ পাওয়া গেছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় ৬ থেকে ২০ আগস্টের গণটিকা কর্মসূচিতে বাতিল হওয়া তিনটি ব্যাচের একটি থেকে টিকা দেওয়া হয়েছে। তবে টিকা দেওয়ার আগে দূষণ আছে কিনা; তা পরীক্ষা করে দেখেছে কর্মীরা।

দেশটিতে যাতে টিকা কার্যক্রম ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে বিকল্প ডোজের ব্যবহারে তাকেদার সঙ্গে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। লোকজনকে টিকা নিতে উৎসাহিত করেছেন তাকেদার মুখপাত্র।

জাপানের মোট জনসংখ্যার ৪৩ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশটিকে মহামারির বিরুদ্ধে ব্যাপক লড়াই করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মডার্নার টিকায় দূষণ, ব্যবহার না করার সিদ্ধান্ত।

আপডেট সময় : ০৮:৩৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১