সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

করোনা টিকা নিয়ে ক্যাম্পেইন করবে আওয়ামী লীগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দের যৌথসভা

সারাদেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম চলবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টিকা গ্রহণ করবে। পাশাপাশি সকলকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন চালাবে দলটি।

বুধবার (৪ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। ক্যাম্পেইন সফল করতে ও আগস্টের দলীয় নানা কর্মসূচি সমন্বয় করতে এ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এই সময়ে সরকার একনিষ্ঠভাবে কাজ করছে। সবার জন্য টিকা নিশ্চিত করা হচ্ছে। ৭ থেকে ১৪ সারাদেশে গণটিকা দেয়া হবে। কার্যক্রম সচল রাখতে টিকা গ্রহণেট বিকল্প নেই। এজন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ করছে সরকার। গণটিকা কার্যক্রম সফল করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে।

সবাই নিজেরা টিকা নেবে, টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য একটা ক্যাম্পেইন চালাতে হবে।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, সরকারের এত কর্মসূচি থাকা সত্ত্বেও বিএনপি নির্জলা মিথ্যাচার করছে। তারা সরকারের কার্যক্রম দেখে না। মানুষের পাশে থাকে না।

মিথ্যা কথার বাক্স নিয়ে বসেছে। আগস্ট মাস এলেই তাদের গাত্রদাহ আরও বাড়ে। তারা ইতিহাস অস্বীকার করতে চায়। শাক দিয়ে মাছ ঢাকতে চায়।
সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধ সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা টিকা নিয়ে ক্যাম্পেইন করবে আওয়ামী লীগ।

আপডেট সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১