সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো ফিলিস্তিন প্রেসিডেন্টকে বাইডেনের ফোন।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে

ওয়েব ডেস্ক
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ‘গুরুত্বপূর্ণ’ ফোন কল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতাগ্রহণের পর এই প্রথম আব্বাসকে ফোন করলেন বাইডেন।
শনিবার (১৫ মে) আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
এমন সময় আব্বাসকে ফোন দিয়েছেন বাইডেন যখন গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। এর আগে শুক্রবার (১৪ মে) ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দূত পাঠান বাইডেন।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৯টি শিশু ও ২২ নারী রয়েছেন। সংঘর্ষে এখন পর্যন্ত আট ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।























