সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিকে আটক।আজকের ক্রাইম নিউজ ডট কম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ৭১৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায়, অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ৭৫ বাংলাদেশিসহ ১৭৭ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। দেশটির ক্লাং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগ দেশটির ক্লাং এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে অভিযান চালিয়ে ২৫৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৭৭ জনকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে বাংলাদেশের ৭৫ নাগরিক রয়েছেন। বাকিরা ইন্দোনেশিয়া মায়ানমার নেপাল ও ভিয়েতনামের নাগরিক। ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।


























