সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

কিছু পুলিশ অফিসারদের ভাব এরকম যে তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা: ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ ৬৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘যেসব পুলিশ সদস্য নিজেদের বাদশা মনে করেন আর জনগণকে প্রজা মনে করেন, সেসব পুলিশ সদস্যদের দরকার নেই।’- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম এসব কথা বলেছেন।

শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘বাদশাহী ভাব নিয়ে চলা পুলিশ সদস্যদের ডিএমপিতে থাকার দরকার নেই। পুলিশের পোশাক থেকে শুরু করে সবকিছু জনগণের ট্যাক্সের টাকায় হয়। তাই যেসব পুলিশ নিজেদের বাদশা আর জনগণকে প্রজা ভাবেন তাদের ডিএমপিতে চাকরি করার দরকার নেই।’

তিনি বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় আমাদের মাথার টুপি থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত কেনা হয়। আমাদের সন্তানের লেখাপড়া থেকে শুরু করে আমাদের পেট চলা সবকিছু হয় জনগণের টাকায়। তারপরও আমাদের কিছু পুলিশ অফিসারদের ভেতরে ভাব এরকম যে তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমি পরিষ্কার বলে দিতে চাই, এই বোধ নিয়ে ডিএমপিতে কেউ চাকরি করতে পারবেন না। প্রতিটি মানুষকে তাদের প্রাপ্ত সম্মান ও শ্রদ্ধা দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিছু পুলিশ অফিসারদের ভাব এরকম যে তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৯:০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯