সংবাদ শিরোনাম ::
চিরঘুমে চলে গেলেন সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদকের বড় ভাই সাবেক শিক্ষক রফিকুল ইসলাম শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স বরিশালে চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া বিএনপি নেতার পদ স্তগিত রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ ৩৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক
বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। ২৬ অক্টোবর শনিবার সকাল ৮টায় উপজেলার সন্ধ্যা নদীর চথলবাড়ি এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, খুলনা বিভাগের ড্রেজিং কার্যক্রমের অফিস তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম. গোলাম সরোয়ার, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমূখ। প্রকৌশলী এম. গোলাম সরোয়ার জানান, এই প্রকল্পে ৩০ লক্ষ ঘনমিটার মাটি কেটে ২০০ মিটার প্রস্থ, ৯ ফুট গভীরতা বৃদ্ধি করে একটি নতুন চ্যানেল করে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সন্ধ্যা নদীর চথলবাড়িসহ অনেক অংশের ভাঙ্গন রোধ করা সম্ভব হবে। উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নদীর ভাঙ্গন রোধকল্পে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন এবং ভাঙ্গন কবলিত অসহায় মানুষদের আশ্রয়নের ব্যবস্থা করছেন। তিনি আরো বলেন, আমি উজিরপুর বাসীর কাছে ওয়াদাবদ্ধ। তাই ভাঙ্গনরোধকল্পে এই ড্রেজিং কার্যক্রমের উদ্যোগ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ।

আপডেট সময় : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯