সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঘুষের টাকাসহ বিভাগীয় কাস্টমস কর্মকর্তা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘুষের টাকাসহ বিভাগীয় কাস্টমস কর্মকর্তা গ্রেফতার
আপডেট : অক্টোবর, ২২, ২০১৯, ৭:৩০ অপরাহ্ণ

নিউজ ভিজিটর : 24 জন

অনলাইন ডেক্স ॥ টাঙ্গাইলে ঘুষ নেয়ার সময় হাতেনাতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুদকের টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এই কর্মকর্তা হলেন টাঙ্গাইলের বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ। এ সময় তার কাছ থেকে ঘুষ নেয়ার ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, গৌবিন্দ কিশোর পাল নামের এক ব্যক্তি সরকারি নির্ধারিত নতুন ভ্যাট (১৩ ডিজিটের) রেজিস্ট্রেশন করার জন্য কাস্টমস অফিসে আসেন। পরে কাস্টমস অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ তার কাছে টাকা দাবি করেন। পরে ঘুষের দাবির বিষয়টি আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দেন গৌবিন্দ কিশোর পাল। অভিযোগের ভিত্তিতে একটি টিম গঠন করা হয়। এই টিমের সদস্যরা মঙ্গলবার ওঁৎ পেতে থাকেন। পরে ঘুষ নেয়ার সময় হাতেনাতে নগদ ১৫ হাজার টাকাসহ মারুফকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে দুদকের আইনে মামলা দায়ের করা হবে। যদি এর সাথে কেউ আরো জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান। এ ব্যাপারে অভিযোগকারী গৌবিন্দ কিশোর পাল বলেন, আমার একটি কুটির শিল্প আছে। আমি ২০১৬ সালের অক্টোবর মাসে ভ্যাট নিবন্ধন করেছি। ২০১৬ সালের আমার এই প্রতিষ্ঠান শুরু হয়। এরপর থেকেই আমি প্রতিনিয়তই সরকারকে ভ্যাট দিয়ে আসছি। আমি বিগত কয়েক দিন আগে ভ্যাট দিলে গেলে আমাকে জানানো হয় সরকার ১৩ ডিজিটের নতুন ভ্যাট রেজিস্ট্রেশন চালু হয়েছে। আমাকে নতুন ভ্যাট রেজিস্ট্রেশন করতে বললে আমি সেটা করতে চাইলে প্রথমে আমার কাছে ২০ হাজার টাকা ঘুষি দাবি করে আব্দুল্লাহ আল মারুফ। পরে এক পর্যায়ে ১৫ হাজার টাকার বিনিময়ে ভ্যাট রেজিস্ট্রেশন করে দিতে রাজি হয়। বিষয়টি আমি দুদক অফিসে গিয়ে বিস্তারিত অভিযোগ করি। তারা একটি টিম গঠন করে ওঁৎ পেতে নগট টাকাসহ ওই কর্মকর্তাকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
© সর্বস্বত্ব সংরক্ষিত © আজকের ক্রাইম নিউজ
কারিগরি সহযোগিতায়ঃ ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

ঘুষের টাকাসহ বিভাগীয় কাস্টমস কর্মকর্তা গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯