সংবাদ শিরোনাম ::
রংপুর উপনির্বাচনে বিএনপি’র প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করেছেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯ ২৮০ বার পড়া হয়েছে

রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী রিটা রহমান।
শনিবার রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রিটা এ কথা জানান।
তিনি প্রশ্ন রেখে বলেন, বিকাল ৪টা পর্যন্ত আমরা দেখেছি ৭-৮% ভোট পড়েছে। কিন্তু ফলাফলে- তা ২০% হল কীভাবে? এত ভোট কে দিল? ভোটার উপস্থিতি এত কম হওয়ার পরও কীভাবে এত বেশি ভোট পেল তারা?
তিনি অভিযোগ করে বলেন, গতকাল (শুক্রবার) রাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।


























