ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার খুলনা- বরিশালে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

মৃত্যু হলো যুবকের বন্ধুদের সাথে নেশা করতে গিয়ে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯ ৩৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নেশাজাতীয় দ্রব্য খেয়ে ফারুক মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার ধরলা সেতুতে বন্ধুদের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খেয়ে অসুস্থ হন ফারুক। পরে অবস্থার অবনতি হলে ফারুকের বন্ধুরা রাত ১০টার দিকে তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফারুক লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের আব্দুল করিমের ছেলে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. ইয়াকুব আলী সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত ইয়াবা সেবনে তার মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, যুবকের মরদেহ রাতেই থানায় আনা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৃত্যু হলো যুবকের বন্ধুদের সাথে নেশা করতে গিয়ে।

আপডেট সময় : ০৪:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯