সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘন কুয়াশায় টিপু লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সুরভী, নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এ ঘটনা ঘটে। সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যুবকের পরিচয় ভোলার চরফ্যাশনের মো. সোহেল। জানা গেছে, সোহেলের দেড় বছর বয়সী এক মেয়ে আছে। সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব বলেন, ‘ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের দিকে সোমবার রাত নয়টার দিকে ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮-এর সঙ্গে সংঘর্ষের।

এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের কয়েকজন যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক স্থানে একটি ডুবচরে আটকা আছে।’

সুরভী-৮ লঞ্চের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান বলেন, ‘ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘন কুয়াশায় টিপু লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সুরভী, নিহত ১

আপডেট সময় : ০৪:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩