সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাবুগঞ্জে সমালয় পদ্ধতিতে রোপিত আমন ধান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী,বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিস্তীর্ণ জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে ফসল ঘরে তুলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক।

সরকারি সহযোগিতায় মাঠে মাঠে আমন ব্লক তৈরি করে ধান চাষ হয়েছে উপজেলায়। তা ছাড়া কৃষকদের প্রচেষ্টায় বিভিন্ন এলাকায় ব্লকে আমন ধানের আবাদ লক্ষণীয়ভাবে বেড়েছে।

চলতি আমন মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৬০০ হেক্টর কিন্তু আবাদ হয়েছে ৯ হাজার ৬০৫ হেক্টর জমিতে। এবার বাবুগঞ্জ উপজেলায় আমন ধানের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ৯২৮ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে দেহেরগতি গ্রামের কৃষক শাহজাহান জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ হয়ে উঠেছে। কোনো কোনো খেতে ধানের শিষ বের হয়েছে। বড় ঝড় বা শিলা বৃষ্টি না হলে আমন ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রহমান বলেন, বেশি ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সেচ এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে পরামর্শ দেয়া হয়েছে।

কৃষিতে যন্ত্রের ব্যবহার সহজ করতে এ বছর বাবুগঞ্জে প্রথম ৫০ একর জমি একত্রিত করে সমালয় পদ্ধতিতে আমন ধান চাষ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সমালয় পদ্ধতিতে রোপিত আমন ধান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান

আপডেট সময় : ০৮:২১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩